ঝিনাইগাতীতে অংশগ্রহণমূলক গ্রামীণ পর্যালোচনা (পিআরএ) বিষয়ে তথ্য যাচাইকরণ সভা অনুষ্ঠিত

 

হারুন অর রশিদ দুদু :
শেরপুরের ঝিনাইগাতীতে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর বাস্তবায়নে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক গ্রামীণ পর্যালোচনা (পিআরএ) বিষয়ে তথ্য যাচাইকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক। এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমার সভাপতিত্বে ও এরিয়া সুপারভাইজার রয়েল চন্দ্র কোচের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব এলাহী, উপজেলা সমবায় কর্মকর্তা রুকনুজ্জামান। পিআরএ তথ্য যাচাইকরণ সভায় ঝিনাইগাতী উপজেলার ৩৭টি গ্রামের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নেতৃবৃন্দ ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় প্রজেক্টরের মাধ্যমে পিআরএ জরিপের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

    শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত