শেরপুর জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভাসমূহে প্রশাসক নিযুক্ত হলেন যারা

 

স্থানীয় সরকার বিভাগের আওতায় সারাদেশের ন্যায় শেরপুরেও জেলা পরিষদ, উপজেলা পরিষদসমূহের চেয়ারম্যান ও পৌরসভাসমূহের মেয়রদের অপসারণ করায় ওইসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ১৮ আগস্ট রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে ওই অপসারণ ও নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর জেলা পরিষদে প্রশাসক নিযুক্ত হয়েছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। আর শেরপুর পৌরসভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, নালিতাবাড়ী পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, নকলা পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল হাসান ও শ্রীবরদী পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসানকে প্রশাসক নিযুক্ত করা হয়েছে।
এছাড়া সদর উপজেলা পরিষদে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, নকলা উপজেলা পরিষদে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, নালিতাবাড়ী উপজেলা পরিষদে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, ঝিনাইগাতী উপজেলা পরিষদে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল ও শ্রীবরদী উপজেলা পরিষদে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদকে প্রশাসক নিযুক্ত করা হয়েছে।
ওই অপসারণ ও প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করে শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম জানান, সারাদেশের একই আদেশ মোতাবেক শেরপুরেও দায়িত্ব গ্রহণ সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পরবর্তী কার্যক্রম শুরু করবেন নবনিযুক্ত প্রশাসকরা।

উল্লেখ্য, প্রজ্ঞাপনে সারাদেশে মোট ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়। এর মধ্যে ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৩২৩টি পৌরসভার মেয়র ও ৪৯৩টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান রয়েছেন।

 

 

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি