শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান

 

শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নির্বাচিত হয়েছেন পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হাবিবুর রহমান। ১২ আগস্ট সোমবার পৌর ভবনে কাউন্সিলরদের এক জরুরি সভায় এ হাবিবুর রহমান ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেন কাউন্সিলররা। পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশে নতুন অর্ন্তবর্তিকালীন সরকার গঠিত হয়েছে। ছাত্র আন্দোলনের পর উদ্ভুত পরিস্থিতির পর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, ১নং প্যানেল মেয়র নজরুল ইসলাম, ২নং প্যানেল মেয়র কামাল হোসেন অনুপস্থিত থাকার কারনে পৌরসভার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এমতাবস্থায় পৌরবাসীর সেবা ও অফিসিয়ার কাজকর্মের গতি আনয়নের জন্য উপস্থিত কাউন্সিলদের নিয়ে এক জরুরি আলোচনা সভার আহ্বান করা হয়। আলোচনা সভায় ২নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমানকে ১নং প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নিজাম উদ্দিনকে ২নং প্যানেল মেয়রের দায়িত্ব দেওয়া হয়। সভায় উদ্ভুত পরিস্থিতিতে পৌরসভার কার্যক্রমকে সচল রাখার জন্য ১নং প্যানেল মেয়র হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি