কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে শ্রীবরদীর ৩ শ্রমিকের মৃত্যু: পরিবারের পাশে দাঁড়ালের এমপি শহিদুল ইসলাম

কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার উত্তরা ও মহাখালী এলাকায় গুলিবিদ্ধ হয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলার তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার চাউলিয়া গ্রামের ছামছুল হকের ছেলে মো. বকুল মিয়া (৩৫), পশ্চিম চাউলিয়া গ্রামের জয়নদ্দিনের ছেলে আরসাদুল্লাহ (২৩) ও পশ্চিম ঝিনিয়া গ্রামের মৃত ফজল হকের ছেলে গণি মিয়া (৩৯)। গত ২২ জুলাই সোমবার নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করলে দাফন করা হয়। এঘটনায় ওই পরিবারগুলোর সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এরই অংশ হিসেবে ০৩ আগষ্ট শনিবার দুপুরে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম ঐ পরিবারের সদস্যদের সাথে দেখা করে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এসময় ৩টি পরিবারের মাঝে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৬০ হাজার টাকা প্রদান করেন। এছাড়াও মৃতদের স্ত্রী-সন্তানদের বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করেন। নগদ অর্থ সহযোগিতা শেষে নিহতের কবর জিয়ারত করেন এমপি। এসময় উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়ল, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আ’লীগের সধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, সাংগঠনিক সম্পাদক মেরাজ উদ্দিন চৌধুরী সহ স্থানীয় চেয়ারম্যান, দলীয় নেতাকর্মী, গণামান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি