কোপা আমেরিকার ফাইনালে সোমবার কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা

 

কোপা আমেরিকার ফাইনালে আগামী সোমবার কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এদিন বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনাল ম্যাচ শুরু হবে।

২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠে বেশ আশার সঞ্চার করেছে কলম্বিয়া। ২৮ ম্যাচ ধরে অপরাজিত হামেস রদ্রিগেজরা যে হাড্ডাহাড্ডি লড়াই করবে তা বলা অপেক্ষা রাখে না। তাই তো ফাইনালের দিন নাগরিক ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার প্রধান।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে একটি সংবাদ সম্মেলনে ফাইনালের দিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটির ঘোষণা দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বর্তমানে তিনি জাতিসংঘের শান্তি মিশন সম্পর্কিত একটি কাজের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

এ প্রসঙ্গে পেত্রো বলেন, আমরা ফাইনাল খেলার দিনটি উদযাপন করব, যেটাকে আমরা কলম্বিয়ার ঐক্য দিবস হিসাবে কল্পনা করব। সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বলবো সেদিন ছুটি দিয়ে তাদের কর্মীদের খেলা উপভোগ করার সুযোগ দিতে।

এদিকে, কোপা আমেরিকার ২০২৪ সালের আসরের ফাইনালকে সামনে রেখে এবার কথার লড়াইয়ে মত্ত হলো কলম্বিয়া। আর্জেন্টিনাকে হারানোর আগাম হুমকি দিয়ে রাখলেন কলম্বিয়ার সাবেক স্ট্রাইকার অ্যাডোলফো ভ্যালেন্সিয়া। কোপার এবারের আসরে শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকা দুই দলই ফাইনালের মঞ্চে পা রেখেছে।

আর্জেন্টিনা ও কলম্বিয়া- দুই দলই অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। কলম্বিয়ার দিকে তাকালে দেখা যায়, টানা ২৮ ম্যাচ অপরাজিত তারা। এবারের আসরে পাঁচ ম্যাচে তাদের গোল ১২টি। টুর্নামেন্টে সর্বোচ্চ ৬ অ্যাসিস্ট রয়েছে কলম্বিয়ার অধিনায়ক জেমস রদ্রিগেজের।

 

Share on Social Media
  • Related Posts

    সেনাপ্রধানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

      সেনাবাহিনী প্রধানের সাথে বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের মান্যবর রাষ্ট্রদূত Mr. Michael Miller-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি, বাংলাদেশ ও ইউরোপীয়…

    Share on Social Media

    পবিত্র হজ করতে মক্কায় সমবেত হয়েছেন বিশ্বের লাখ লাখ মুসলিম

        পবিত্র হজ করতে সৌদি আরবের মক্কায় সমবেত হয়েছেন বিশ্বের লাখ লাখ মুসলিম। তারা ৪ জুন বুধবার ইহরাম বেঁধে সারা দিন মিনায় অবস্থান করবেন। মঙ্গলবার থেকেই অনেকে মিনায় যাওয়া…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি