শেরপুরের ঝিনাইগাতীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

ধূমপান ও তামাকতাজ দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের নিমিত্তে শেরপুরের ঝিনাইগাতীতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর সভাপতিত্বে কর্মশালায় তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহার কমানোর জন্য আইনগত পদক্ষেপ, আইনের প্রয়োগ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ও বিধিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়সহ ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ অন্যান্য কর্মকর্তাগণ।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান