শেরপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

 

বিশেষ প্রতিনিধি : শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বাদাপাড়া গ্রামে ২৩ জুন রোববার দুপুর আড়াইটার দিকে বশত ঘরের নিজ শয়ন কক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমিনুল ইসলাম (২৬) নামে এক যুবক গলায় গামছা পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

আমিনুল ইসলাম সদর উপজেলার পাকুড়িয়া বাদাপাড়া গ্রামের জনৈক মোঃ আঃ হালিমের ছেলে। সে ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী ছিল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাদাপাড়া গ্রামের আমিনুল ইসলাম মাস্টার্স শিক্ষার্থী অবস্থায় প্রায় ৪/৫ মাস পূর্বে বিয়ে করেন। জানা গেছে, আমিনুল ইসলাম পরিবারিক এবং মানসিকভাবে সমস্যায় ভুগছিল। রোববার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবার অজান্তে আমিনুল ইসলাম বশত ঘরের নিজ শয়ন কক্ষের ধর্নার সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে।

তার দেয়া ফেসবুকে ওই স্ট্যাটাস লিখে যায়- আমি আমার সঠিক মস্তিস্কে লিখে যাচ্ছি যে, আজ আমার মৃত্যুর জন্য কেও দায়ি নয়। এই বিষয়টা নিয়ে যেন কারো প্রতি কোন প্রকার চার্য না করা হয় এবং কাওকে দায়ি না করা হয়। আমিনুল ইসলাম।

এদিকে পরিবারের লোকজন ঘরে কোন সারা শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় আমিনুল ইসলামকে দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। এসময় প্রতিবেশী লোকজন তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলী আত্মহত্যার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ শফিকুল ইসলাম বলেন, এঘটনায় সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি