ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও দেশের বিভিন্নস্থানে চলছে পশু কোরবানি।  মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানেরা ত্যাগের মহিমায় পশু কোরবানি দিয়ে থাকেন।

১৮ জুন মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও শহরে পশু কোরবানি করা হচ্ছে।

জানা যায়, ঈদের দিনে অনেক জায়গায় কসাই পাওয়া কষ্টকর হয়ে যায়।

কসাই এর বাড়তি ঝামেলা এড়াতে অনেকে দ্বিতীয় দিনে কোরবানি করে থাকেন। এর মধ্যে অনেকে ঈদের দিন বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান এবং বিশ্রাম নেন বলে পরের দিন কোরবানি দিয়ে থাকেন।

এদিকে, পশু কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নানামুখী পদক্ষেপ নিয়েছে। সোমবার কোরবানির দিন সকাল থেকেই সিটি করপোরেশনের লোকজন শহর পরিষ্কারের কাজে নামে।

প্রতিটি এলাকাতেই পরিষ্কার অভিযান চালাচ্ছেন তারা।

এ বছর পবিত্র ঈদুল আজহায় প্রথমদিন সারাদেশে মোট ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮টি গবাদিপশু কোরবানি হয়েছে। গত বছর সারাদেশে কোরবানিকৃত গবাদিপশুর সংখ্যা ছিল ১ কোটি ৪১ হাজার ৮১২ টি। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি।

গত বছরের তুলনায় এবার ৩ লাখ ৬৭ হাজার ১০৬ টি গবাদিপশু বেশি কোরবানি হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

    নিজস্ব প্রতিবেদক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে। ৩১ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয়…

    Share on Social Media

    মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে। সেখানে মায়ের কফিনের পাশে বসে ছেলে তারেক রহমানকে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। ৩১ ডিসেম্বর বুধবার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি