শেরপুরের নকলায় বিনা মূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত

 

বিশেষ প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলায় বিনা মূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা পশ্চিম বাজার মাঠে আয়োজিত দিনব্যাপী এই শিবিরের উদ্বোধন করেন যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নজরুল ইসলাম। নকলা উপজেলার বাসিন্দা সাবেক সচিব নজরুল ইসলামের সৌজন্যে ও চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বিশ^বিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার রহমান এই চিকিৎসা শিবিরের আয়োজন করেন।


চিকিৎসা শিবিরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান অধ্যাপক মো. সাইফুল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ ইশতিয়াক আহমেদ, আর্মি মেডিকেল কোরের চিকিৎসক ক্যাপ্টেন রাসেল সরকারসহ ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক ১ হাজার ৪৫০ জন রোগীকে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন। এদের মধ্যে ৮০০ জন রোগীকে বিনা মূল্যে ওষুধ প্রদান করা হয়।

রোববার সকালে চিকিৎসা শিবিরের উদ্বোধন করে সাবেক সচিব নজরুল ইসলাম বলেন, এলাকাবাসীর স্বাস্থ্য ও চিকিৎসা সেবা সুরক্ষায় তাঁর পক্ষ থেকে সবসময় সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।
এ সময় নকলা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক, চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    নকলায় ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিনিধি : শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ইটভাটার মালিককে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার…

    Share on Social Media

    শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের নকলা উপজেলায় বিজয় দিবসে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী (৭) নামে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি