শেরপুরের ঝিনাইগাতীতে অটো ছিনতাইকারী চক্রের ছুরিকাঘাতে চালক আহত

শেরপুর জেলার ঝিনাইগাতীতে অটো ছিনতাইকারী চক্রের ছুরিকাঘাতে অটো চালক গুরুতর আহত হয়েছে। ৮ জুন শনিবার দুপুরে গজনী অবকাশ সংলগ্ন এলাকার রাস্তার পাশে এ ঘটনা ঘটে। আহত অটো চালক উপজেলার গৌরীপুর ইউনিয়নের হলদীবাটা গ্রামের ছামছুল হকের পুত্র আসাদুল আকন্দ (৫০)। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গজনী অবকাশ সংলগ্ন এলাকার রাস্তার পাশে আসাদুল আকন্দের অটোরিকশাটি ছিনতাই করতে ছিনতাইকারী চক্র মারাত্মকভাবে আহত করে। আহত অবস্থায় তার চালিত অটোরিকশাসহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। খবর পেয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আসাদুলের খোঁজ খবর নেন। আসাদুল গুরুতর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয়দের ধারণা, অটো চোরাকারবারি চক্রটি অটোরিকশাটি ছিনতাই করতে আসাদুলের শরীরে বিভিন্ন স্থানে ধারালো কিছু দিয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করেও তার অটো নিতে না পারায় ধরাপড়ার ভয়ে চক্রটি অটোরিকশা ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল জানান, খবর পাওয়া মাত্রই আমি হাসপাতালে গিয়ে আহত অটোচালকের খোঁজখবর নেওয়াসহ ঘটনাস্থল পরিদর্শন ও অটো চোরাকারবারি চক্রটিকে শনাক্তের চেষ্টা করছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান