ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৫০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-২

শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৫০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ৬ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় ঝিনাইগাতী থানাধীন গজনী অবকাশ হইতে বাকাকুড়া যাওয়ার রাস্তায় অভিযান চালিয়ে মোর্শেদ খন্দকার ফকির ও আমির হোসেন নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া গেড়ামারা গ্রামের আব্দুল্লাহ খন্দকারের পুত্র মোর্শেদ খন্দকার ফকির (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রীর পুত্র আমির হোসেন (৩০)। এক গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদলের নির্দেশে এসআই তনু নন্দন কুমার রুরাম সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ হইতে বাকাকুড়া যাওয়ার রাস্তায় অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে ৫০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি অটো রিক্সাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় ঝিনাইগাতী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত দুই মাদক কারবারিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। উল্লেখ্য, গ্রেফতারের সময় আরও ২/৩ আসামি পালিয়ে যায়। ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানায় যে, পলাতক আসামিদের মধ্যে ১ জন তাদের পরিচিত। তাহা নাম- রেজুয়ান (২৮), পিতা- লোকমান হোসেন, শ্রীবরদী উপজেলার সাতানী গ্রামের বাসিন্দা। অন্যান্য অজ্ঞাত পলাতক আসামিদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত

    শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত

    জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    রাজবাড়ী দৌলতদিয়ায় ঘাটে ফেরিতে ওঠার সময় বাস পড়ে গেল নদীতে নিখোঁজ অনেকে

    রাজবাড়ী দৌলতদিয়ায় ঘাটে ফেরিতে ওঠার সময় বাস পড়ে গেল নদীতে নিখোঁজ অনেকে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক

    জুলাই যোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে: তথ্যমন্ত্রী

    জুলাই যোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে: তথ্যমন্ত্রী