শেরপুরের নকলায় চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেত্রী সীমানা

 

বিশেষ প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলায় জনপ্রিয় অভিনেত্রী রিশতা লাবণী সীমানার মরদেহ দাফন করা হয়েছে। ৪ জুন মঙ্গলবার রাতে নকলা পৌরসভার কায়দা বাজারদী গোরস্থান ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে প্রয়াত অভিনেত্রীকে ওই গোরস্থানে দাফন করা হয়। জানাজায় নকলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম মাহবুবুল আলম সোহাগ, সীমানার বাবা সেকান্দর আলী, স্বামী পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এর আগে সন্ধ্যায় একটি ফ্রিজিং লাশবাহী গাড়িতে সীমানার মরদেহ উপজেলার কায়দা বাজারদী এলাকার বাবার বাড়িতে এসে পৌঁছালে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।

প্রয়াত অভিনেত্রী সীমানা নকলা পৌরসভার কায়দা বাজারদী এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সেকান্দার আলীর মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সীমানা সবার বড় ছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই শিশু ছেলে রেখে গেছেন।

প্রয়াত অভিনেত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই সীমানা নকলা ললিতকলা একাডেমী, খেলাঘর, কোর্টফিল্ড, কমল ওস্তাদজী, শিল্পকলা একাডেমিতে অভিনয় চর্চা করতেন। পরবর্তীতে বিটিভিতে অভিনয়ের কাজ শুরু করেন। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন সীমানা।

সীমানা নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করতেন। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তাঁর প্রথম চলচ্চিত্র। ‘রোশনী’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন। সীমানার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে সাকিন সারিসুরি, কলেজ স্টুডেন্ট।

 

Share on Social Media
  • Related Posts

    নকলায় ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিনিধি : শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ইটভাটার মালিককে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার…

    Share on Social Media

    শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের নকলা উপজেলায় বিজয় দিবসে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী (৭) নামে…

    Share on Social Media

    One thought on “শেরপুরের নকলায় চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেত্রী সীমানা

    1. অভিনেত্রী সীমানার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি