শেরপুরের চরশেরপুর ইউনিয়নে ২ কোটি ৪০ লক্ষ টাকার বাজেট ঘোষণা

 

নিজস্ব প্রতিবেদক : শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত বাজেট সভায় আগামী ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ২ কোটি ৪০ লক্ষ ৪২ হাজার ৪৮ টাকার আয় ও একই পরিমান টাকার ব্যয় ধরে প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: সেলিম রেজা।

৩০ মে বৃহস্পতিবার বিকেলে চরশেরপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ বাজেট ঘোষনা করা হয়।
বাজেটে ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় ধরা হয়েছে ২৪ লক্ষ ৭২ হাজার ৫শ ৬ টাকা ও সরকারী এবং বিভিন্ন প্রকল্প থেকে প্রাপ্ত আয় ধরা হয়েছে ২ কোটি ১৫ লক্ষ ৬৯ হাজার ৫শ ৪২ টাকা।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে অন্যান্যের মধে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ছানুয়ার হোসেন মডেল কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, চরশেরপুর ইউনিয়নের সচিব শারমিনা আক্তার শাহিনা, ইউপি সদস্য কারিমুল ইসলাম মিন্টু, হুমায়ুন কবীর, আবু হানিফ প্রমুখ। এসময় ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সকল বক্তাই চরশেরপুর ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়ন সম্পন্ন করার জন্য বর্তমান জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: ছানুয়ার হোসেনে ছানুর প্রতি অনুরোধ করেন। একই সাথে তার নেতৃত্বের প্রতি ইউনিয়নবাসীর সর্বাত্মক সমর্থন রয়েছে বলে উপস্থিত সকলেই একমত প্রকাশ করেন।
বক্তারা আরো বলেন, বহুদিন ধরে চরশেরপুর ইউনিয়ন উন্নয়ন থেকে পিছিয়ে আছে। এবার সংসদ সদস্য ছানু জনগনের সমস্যার সমাধান করবেন বলে আশা প্রকাশ করেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি