ঝিনাইগাতীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউপি সচিবদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প কর্তৃক পরিচালিত গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আশরাফুল আলম রাসেল। ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এভিসিবি-৩ প্রকল্প এর জেলা ব্যবস্থাপক মো: গোলাম রব্বানী, ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী পলাশ মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, উপজেলার ৭টি ইউনিয়নের সচিবগণ। সভায় বক্তারা বলেন, অল্প সময়ে স্বল্প খরচে দ্রুত ন্যায় বিচার পেতে প্রান্তিক জনগোষ্ঠীর আইনি সেবা নিশ্চিত করতে গ্রাম আদালত ব্যাপক ভূমিকা রাখছে। গ্রাম আদালতকে আরও কার্যকর করতে ব্যাপক প্রচার ও জনসচেতনতা প্রয়োজন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত

    শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত

    জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    রাজবাড়ী দৌলতদিয়ায় ঘাটে ফেরিতে ওঠার সময় বাস পড়ে গেল নদীতে নিখোঁজ অনেকে

    রাজবাড়ী দৌলতদিয়ায় ঘাটে ফেরিতে ওঠার সময় বাস পড়ে গেল নদীতে নিখোঁজ অনেকে