শেরপুরের ঝিনাইগাতীতে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া আদিবাসী শিশু কন্যা ধর্ষণের শিকার; ধর্ষক ফাহিম গ্রেফতার

শেরপুর জেলার ঝিনাইগাতীতে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া আদিবাসী এক শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে। ২৮ মে মঙ্গলবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ধর্ষক ফাহিম (১৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত ধর্ষক কিশোর ফাহিম একই ইউনিয়নের হালচাটি গ্রামের এরশাদ আলীর ছেলে। ভিকটিমের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আদিবাসী শিশু কন্যাটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় ফাহিম তাকে নানা প্রলোভন দেখিয়ে গজনী অবকাশ রোডের লেবার মোড় নামক স্থানে গভীর জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষিতা আদিবাসী শিশুটি বাড়িতে এসে তার দাদিকে বিষয়টি জানায়। পরে ধর্ষিতার দাদি থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাহিমকে আটক করে থানায় নিয়ে আসে এবং ভিকটিমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আদিবাসী শিশুটির বাবা-মা ঢাকায় অবস্থান করায় তার দাদি বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) মো: বছির আহমেদ বাদল জানান, খবর পাওয়া মাত্রই ধর্ষক ফাহিমকে গ্রেফতারসহ আলামত উদ্ধার করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি চলছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান