ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির পক্ষ থেকে শ্রীবরদী উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যবৃন্দ ও এলাকাবাসীর পক্ষ থেকে শ্রীবরদী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো: জাহিদুল ইসলাম জুয়েলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৪ মে শুক্রবার রাত ১০ টায় শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে নব-নির্বাচিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েলকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সমিতির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: জাহিদুল ইসলাম জুয়েল।

গড়জরিপা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো: হাফিজুর রহমান, শ্রীবরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গড়জরিপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিলন মিয়া, শ্রীবরদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রুপন, গড়জরিপা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শহিদুর রহমান বাদশা, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোঃ আল-আমিন, গড়জরিপা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মোঃ শাকিল আহাম্মেদ সহ সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদস্য ও এলাকার লোকজন।

আলোচনা সভা শেষে নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফুলমালা বেগমকে সংবর্ধনা দেওয়া হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি