শ্রীবরদীতে মুজিব কর্নার এবং কাজল গ্রন্থগারের শুভ উদ্বোধন

 

শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বঙ্গবন্ধুর আদর্শ ও সংগ্রামকে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে শ্রীবরদী উপজেলার হালিমা আহসান টেকনিক্যাল জেনারেল কলেজে মুজিব কর্নার এবং কাজল গ্রন্থগারের শুভ উদ্বোধন করা হয়েছে। ( ২৪ মে )শুক্রবার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে শান্তির প্রতীক পায়রা ও ফিতা কেটে হালিমা আহসান টেকনিক্যাল ও জেনারেল কলেজে মুজিব কর্নার এবং কাজল গ্রন্থগারের শুভ উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ও পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা। পরে, হালিমা আহসান টেকনিক্যাল ও জেনারেল কলেজের সভাপতি রিয়ার অ্যাডমিরাল (অবঃ) মোঃ খোরশেদ আলম, এর সভাপতিত্বে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন, এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান।শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিথি আক্তার, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীসহ ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,হালিমা আহসান টেকনিক্যাল ও জেনারেল কলেজের উদ্যোগে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ, এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ ‘‘মুজিব কর্নার’’ উদ্বোধন করা হয়েছে। এখানে রয়েছে বঙ্গবন্ধুর জীবন ও মুক্তিযুদ্ধ বিষয়ক নানা গ্রন্থ।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি