বিড়ইডাকুনী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা, শিক্ষা ও সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারিতাস ময়মনসিংহ অঞ্চল আলোক-৩ প্রকল্পের সহযোগিতায় প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক ক্যাম্পেইন উপলক্ষে বিজ্ঞান মেলা, শিক্ষা ও সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২০ মে ২০২৪ সোমবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিড়ইডাকুনী উচ্চ বিদ্যালয়ে এ বিজ্ঞান মেলা, শিক্ষা ও সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিড়ইডাকুনী ধর্ম পল্লীর পাল পুরোহিত রেভা ফাদার মনিন্দ্র এম চিরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ ডায়োসিস এর মাননীয় বিশপ পনেন পল কুবি সিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স থেকে আগত মি. আবদেল, বিড়ইডাকুনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার জেমস সরকার সিএসসি, সহকারী প্রধান শিক্ষিক ব্রাদার গ্রেনার নকরেক, সহকারী পাল পুরোহিত মানূয়েল চাম্বুগং। এছাড়াও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ, কারিতাস ময়মনসিংহ অঞ্চল আলোক-৩ প্রকল্পের ফোকাল পার্সন মি. বাঁধন চিরান, আলেক-৩ প্রকল্পের কৃষি কর্মকর্তা মিস এনা নকরেক, জেপিও মি. সুরঞ্জন রাকসাম, আলোক-৩ প্রকল্পের এফও অতুল ম্রং ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ পরিবেশ ও জলবায়ু সহনশীল বিষয়ক ৪৬টি প্রজেক্ট প্রদর্শন করেন এবং ক্যাটাগরি অনুযায়ী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান