শেরপুরে জেলা ও পুলিশ প্রশাসনের সর্বোচ্চ প্রচেষ্টায় শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

শেরপুরে জেলা ও পুলিশ প্রশাসনের সর্বোচ্চ প্রচেষ্টায় শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই দুই উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের বিভিন্ন পর্যায়ের কয়েক শতাধিক সদস্য, র্যা ব ও বিজিবি সদস্যরা বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করেন।এই কার্যক্রমে সার্বিকভাবে তত্ত্বাবধান ও কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল খায়রুম, র্যা ব-১৪ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. মহিবুল ইসলাম খান এবং নবাগত জেলা পুলিশ সুপার মো. আকরামুল হোসেন।তাঁদের তৎপরতায় এই দুই উপজেলার ভোটাররা অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।কোন কেন্দ্রে অপ্রীতিকর বা কোন সহিংস ঘটনা ঘটেনি।


দীর্ঘদিন পর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারায় ভোটাররা জেলা ও পুলিশ প্রশাসনসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ারুল হক বলেন, সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীদের নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।
শ্রীবরদী উপজেলায় বিজয়ীরা হলেন:
চেয়ারম্যান-মো. জাহিদুল ইসলাম জুয়েল (হেলিকপ্টার), প্রাপ্ত ভোট ২৫১২৩।
নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ছালাহউদ্দিন (কৈ মাছ), প্রাপ্ত ভোট ১৯০১০।
ভাইস চেয়ারম্যান- মো. হাফিজুর রহমান (তালা), প্রাপ্ত ভোট ১৩৬২৪। নিকটতম
প্রতিদ্বন্দ্বী মো. জুবাইদুল ইসলাম (ঘুড়ি), প্রাপ্ত ভোট ১০৬৪১।
মহিলা ভাইস চেয়ারম্যান-ফুলমালা (পদ্মফুল), প্রাপ্ত ভোট ৩১৯০৫। নিকটতম
প্রতিদ্বন্দ্বী মোছা. লিপি বেগম (হাঁস), প্রাপ্ত ভোট ১৯৫৪০।
ঝিনাইগাতী উপজেলায় বিজয়ীরা হলেন:
চেয়ারম্যান-মো. আমিনুল ইসলাম (দোয়াতকলম), প্রাপ্ত ভোট ১৮৮৮৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফারুক আহমেদ (মোটরসাইকেল) প্রাপ্ত ভোট ১৬০৫২।
ভাইস চেয়ারম্যান- মো. রকিবুল ইসলাম (চশমা), প্রাপ্ত ভোট ১৩২০৪। নিকটতম
প্রতিদ্বন্দ্বী মো. মোফাজ্জল হোসেন চৌধুরী (টিউবওয়েল), প্রাপ্ত ভোট ১০৯৯৪।
মহিলা ভাইস চেয়ারম্যান-মোছা. জেসমিন আক্তার (ফুটবল), প্রাপ্ত ভোট ২০৮৪৭।
নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. লাইলী বেগম (প্রজাপতি), প্রাপ্ত ভোট ১১৯৭৫।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি