শেরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

শেরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা পুলিশ সুপারের (এসপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নবযোগদানকৃত এসপি মো. আকরামুল হোসেন।
মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের বক্তব্য শোনেন এসপি আকরামুল হোসেন।পরে সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আমাদের পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে অনেক দায়বদ্ধতা রয়েছে। সন্তানের অভিভাবক হিসেবে প্রত্যেকের দায় রয়েছে সন্তানের উপর নজরদারি করার। সন্ধ্যার পরে সন্তানদের বাইরে বের হতে না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, মাদক, ইভটিজিং, চোরাচালান, জুয়াসহ নানা সমস্যা রয়েছে। শেরপুরের মোট জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবলের সীমাবদ্ধতা থাকলেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বশক্তি দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে এ বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসপি বলেন, জনগণ যাকে চাইবেন তাকে ভোট দিবেন। পুলিশ সম্পুর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। কেউ এর ব্যত্যয় ঘটাতে চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম, আরাফাতুল ইসলাম, সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবড়ী সার্কেল) দিদারুল ইসলাম, সদর থানার ওসি এমদাদুল হক, ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদলসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, বিটিভি প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্য্য, ইনডিপেনডেন্ট প্রতিনিধি মেরাজ উদ্দিন, জনকণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি