ঝিনাইগাতীতে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে তিন দিনব্যাপী ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ২৬ এপ্রিল শুক্রবার থেকে ঝিনাইগাতীতে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে এ প্রশিক্ষণ শুরু হয়। এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, শেরপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আনোয়ারুল হক। প্রশিক্ষণ পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ হুমায়ূন কবীর। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে রবিবার বিকেল ৫ টায়। উপজেলার ৫৫টি কেন্দ্রের জন্য ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ ১ হাজার ২০৮ জনকে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে সাধারণ ছুটি ঘোষণা

    ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে সাধারণ ছুটি ঘোষণা

    শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠ অর্জন

    শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠ অর্জন

    শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

    শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

    হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিদর্শন

    হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিদর্শন

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান