ঝিনাইগাতীতে তীব্র তাপদাহে বিনামূল্যে শরবত বিতরণ কার্যক্রমের উদ্বোধন

শেরপুর জেলার ঝিনাইগাতীতে বাংলাদেশ স্কাউট ঝিনাইগাতী উপজেলা শাখার উদ্যোগে এবং ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি ও সমৃদ্ধ ঝিনাইগাতী এর সহযোগিতায় তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় এক ভিন্নধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। পথচারী ও শ্রমজীবী মানুষের তৃষ্ণা নিবারণে ঝিনাইগাতীর মেইন সড়কের বিভিন্ন স্থানে লেবুর শরবত বিতরণ করছেন। ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ স্কাউট ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া এ শরবত বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, স্কাউটের কমিশনার আব্দুল হান্নান, ঝিনাইগাতী উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ উদ্যোগটি গ্রহণ করেছেন। উল্লেখ্য, ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি ও সমৃদ্ধ ঝিনাইগাতী এই সংগঠন দুটির এডমিন আতিকুর রহমান খান ও আশিকুর রহমানের নেতৃত্বে আরো দু-দিন আগে থেকেই এ কার্যক্রমটি চলে আসছে। শ্রমজীবী লোকেরা এ শরবত খেয়ে বলেন, শরবত কিনে খেতে ১০ টাকা লাগে। ঠান্ডা পানি পাবো আমরা কোথায়? কষ্ট করি গরম পানি খেয়ে। ফ্রি শরবত খাওয়াচ্ছে তাই আমরা আসলাম। শরবত খেয়ে জানটা এখন অনেক ঠান্ডা হয়েছে। যারা এর উদ্যোগ গ্রহণ করেছে আল্লাহ তাদের ভালো করুক।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান