ঝিনাইগাতীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে বিনামূল্যে এতিম শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ

 

হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম ও সদর শিশু সনদ এতিমখানার ছাত্রদের মাঝে বিনামূল্যে শতাধিক ডিম বিতরণ করা হয়েছে। ২২ এপ্রিল ২০২৪ সোমবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব ডিম এতিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। এছাড়াও এতিম শিক্ষার্থীদের মাঝে ইউএনও স্বাস্থ্য সম্মত চকলেট বিতরণ করেন। এ সময় প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, এলডিডিপির সম্প্রসারণ কর্মকর্তা শাকিল, ওই মাদ্রাসার শিক্ষক আব্বাস আলীসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডিম বিতরণের পূর্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ ডিমের পুষ্টি সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে বিস্তারিত আলোচনা করেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত

    শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত