শেরপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

প্রাণিসম্পদে ভরবো দেশ গড়ব স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ হলরুমে এ প্রাণিসম্পদ সপ্তাহ ভার্চুয়ালি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে আয়োজনে ও প্রাণিসম্পদ অন ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণী ও মৎস্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বিভিন্ন প্রাণী ও পশু পাখি এবং চিকিৎসা সেবার প্রদর্শনী স্টল বসানো হয়। পরে শেরপুর-১ (সদর) আসনের সংসদ ছানুয়ার হোসেন ছানু প্রাণীর সম্পদের বিভিন্ন স্টল প্রদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: জুলকাফর রাজীবের সঞ্চালনায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রেজওয়ানুল হক প্রমুখ।


প্রদর্শনীতে ৪০টি স্টলে গৃহপালিত বিভিন্ন প্রাণী, পশু-পাখি এবং এসব পশুপাখি ও প্রাণীর রোগ বালাই নিরোধে বিভিন্ন ঔষধ এর স্টল বসে। স্টলে খাঁচার ভেতর দেশিয় হাঁস-মুরগি পালনে সফল খামারি গোলাম মোস্তফা জানায়, দেশিয় মুরগি স্বাভাবিক ভাবে আমরা বাড়ির আঙ্গিনায় লালন-পালন করে থাকি। কিন্তু যাদের উঠোন নেই বা শহরের মানুষ খাঁচার ভেতর রেখেই ভালোভাবেই হাঁস-মুরগি পালন করা সম্ভব এবং তা ৩ মাসের মধ্যেই খাবার উপযোগি হয়ে উঠে। এর প্রমান স্বরূপ তিনি ৩ স্তরের খাঁচার ভেতর বেড়ে ওঠা মুরগি ও এর বাচ্চা প্রদর্শন করেন। পরে প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।

এবিষয়ে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জুলকাফর রাজিব বলেন, খামারিদের উৎসাহী করা এবং বিভিন্ন রকম উদ্ভাবনী পরিকল্পনা করে তা বুঝিয়ে দেয়াসহ বিভিন্ন উন্নত জাতের গৃহপালিত প্রাণীর জাত প্রদর্শন, পশুপাখির খামার পরিকল্পনা বিষয়ে নানা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পশুপাখি পালনে কৃষকদের উৎসাহিত করাই মূলত এ প্রদর্শনীর উদ্দেশ্য।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি