শেরপুর জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উদযাপন

রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ সুপারের বাসভবনে আড়ম্বর আয়োজনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে “ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ উপলক্ষে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা এর সভাপতিত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন ছানু, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ও তাঁর সহধর্মিণী, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর রুমান, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম , শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আনোয়ারুল হক, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ও তাঁর পরিবারবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ ও শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, নকলা পৌরসভার মেয়র মোঃ হাফিজুর রহমান , নালিতাবাড়ী পৌরসভার আবু বক্কর সিদ্দিক, স্থানীয় জনপ্রতিনিধি, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরসমূহের প্রধানগণ, স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্পি থেকে শুরু করে পুলিশ সদস্যদের মধুর কন্ঠে গাওয়া গান ও সুর ধ্বনিতে এক অন্যরকম আনন্দঘন পরিবেশে সৃষ্টি হয়েছিল।

পরবর্তীতে পুলিশ সুপার অতিথিবৃন্দের সাথে নিয়ে বাংলাদেশর ঐতিহ্যবাহী বিশেষ খাবার পান্তা ইলিশ, নানা পদের ভর্তা ও নানা পদের খাবারের মাধ্যমে প্রাণোচ্ছ্বল এক নৈশভোজে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অতিথিকে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ” ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ ” অনুষ্ঠানের আয়োজক শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি