বন্যহাতির আক্রমণে উসমান আলী নামে এক যুবকের মৃত্যু

আবারো শেরপুরের গারো পাহাড়ে বন্যহাতির আক্রমণে বৈদ্যুতিক তারে জড়িয়ে উসমান আলী (২৩) নামের নববিবাহিত এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে নালিতাবাড়ী উপজেলার সমীান্তবর্তী নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও পাহাড়ে।

শুক্রবার মধ্যরাতে গুরুতর আহত অবস্থায় উসমান আলীকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে এলে আজ শনিবার (৩০ মার্চ) সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, উসমান আলী বন্যহাতির আক্রমণ থেকে ফসল রক্ষা করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা গেছেন। ঘটনাটি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া। তিনি জানান, এই ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। নিহতের পরিবার থেকে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আবেদন করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিহতের পরিবার বর্গ হতদরিদ্র এবং আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। মাত্র আড়াই মাস আগে বিয়ে করেছেন উসমান আলী। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীদের জানান, শুক্রবার মধ্যরাতে একদল বন্যহাতি নাকুগাঁও পাহাড় থাকে নেমে এসে পার্শ্ববর্তী বোরো ধানের ক্ষেতে হানা দেয়। এসময় ফসল বাঁচাতে স্থানীয় কৃষকরা হাতি তাড়াতে যান। এক পর্যায়ে বন্যহাতির তাড়া খেয়ে সকলেই দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় উসমান আলী পা পিছলে খেতের আইলে পেতে রাখা হাতি তাড়ানোর বৈদ্যুতিক জেনারেটরের খোলা জিআই তারের উপর পড়ে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আজ শনিবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি