শেরপুরে ট্রাক-ব্যাটারিচালিত অটো রিকশার সংঘর্ষে নারী-শিশুসহ ৩ জন আহত

শেরপুরে মালবোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত মিশুক অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও তার শিশু সন্তানসহ ৩ জন আহত হয়েছেন। ২৯ মার্চ শুক্রবার বিকেলে শেরপুর পৌর সভার নওহাটা পৌর কবরস্থানের সামনে ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন- শেরপুর পৌরসভার কান্দাপাড়া মহল্লার আলম আনছারির স্ত্রী জয়া (৩৫), তার শিশুসন্তান ও রিকশার চালক। এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ট্রাকচালক ও রিকশাচালক।
জানা যায়, শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে পৌর শহরের নওহাটা পৌর কবরস্থানের সামনে শেরপুর-ঝিনাইগাতী আঞ্চলিক মহাসড়কে একটি মালবোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত মিশুক অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে রিকশায় থাকা জয়া ও তার সন্তান গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে আহত জয়ার অবস্থা গুরুতর ও অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুঘটনার পরপরই ট্রাক ও অটো রিকশাচালক দুজনই পালিয়ে যায়।
এব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটো রিকশা আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি