শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব উদ্যাপিত

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার শহরের ইসকন মন্দির, হরি মন্দির, মা ভবতাঁরা কালীমন্দির, গোপালজিউর মন্দির, অন্নপূর্ণা মন্দিরসহ বিভিন্ন মন্দির ও বাসাবাড়িতে সনাতন ধর্মাবলম্বীরা বিশেষ পূজা অর্চনা ও প্রার্থনা করেন।

সোমবার দোল পূর্ণিমার পূণ্যতিথির সকাল থেকেই হিন্দু ভক্তরা বিভিন্ন মন্দিরে গিয়ে রাধাকৃষ্ণের চরণে আবির, বাতাসা, কদমা নিবেদন করে পূজা অর্চনা করেন। এ সময় হিন্দু নারীদের উলুধ্বনিতে শহর এলাকা মুখর হয়ে ওঠে। এ সময় দেশ, জাতি ও বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনাশেষে দিনভর ভক্তরা একে অপরকে আবির দিয়ে রাঙিয়ে দেন।

এদিকে দোলযাত্রার পূণ্যতিথিতে শহরের মুন্সিবাজার এলাকার হরিমন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ গ্রহণ করেন। পরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    One thought on “শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব উদ্যাপিত

    1. চমৎকার প্রতিবেদন। ধন্যবাদ শেরপুরের সময় সম্পাদককে।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি