শেরপুরে অটো চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই: ঘাতকসহ গ্রেফতার ২

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পিঠাপুনি গ্রামের বাসিন্দা মোঃ সাফায়েত উল্লাহর অটোরিকশা চালক ছেলে মোঃ মোশারফ হোসেন (৪০) কে একই উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কাকরকান্দি গ্রামের আঃ জুব্বারের ঘাতক ছেলে মোঃ আলমগীর হোসেন (২৪) ওই চালককে জুসের বোতলে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে অজ্ঞান করে ১৩ মার্চ রাতে শ্বাসরোধে হত্যা করে রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া জনৈক জমশেদ আলীর ধান ক্ষেতে লাশ ফেলে তার অটো ছিনতাই করে নিয়ে যায়। এঘটনায় নালিতাবাড়ী থানার পুলিশ ১৬ মার্চ শনিবার রাতে ঘাতক মোঃ আলমগীর হোসেন ও তার খালু কালাকুমা গ্রামের মোঃ নুরুল ইসলাম (৬৫) কে গ্রেফতার করেছে এবং সেই সাথে ছিনতাই হওয়া অটোরিকশাটি পুলিশ উদ্ধার করেছে।

এঘটনায় ১৭ মার্চ রোববার দুপুর ১২টায় শেরপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের সম্মুখে বলেন, নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামের ঘাতক মোঃ আলমগীর হোসেন পেশায় একজন ট্রাক্টর চালক সে সাংসারিক কাজে ঋণগ্রস্ত হয়ে পড়ে এবং কাজের সন্ধানে ঢাকায় যায়। পড়ে সে তার ঋণের টাকা শোধ করতেই ঢাকায় বসে পরিকল্পনা করেন যে, গ্রামের বাড়ি গিয়ে একটা অটো ছিনতাই করে তা বিক্রি করে ঋণের টাকা শোধ করবে। পরে সে ১৩ মার্চ পূর্ব পরিকল্পনা অনুযায়ী নালিতাবাড়ী উপজেলার পিঠাপুনি গ্রামের পূর্ব পরিচিত অটোরিকশা চালক মোঃ মোশারফ হোসেনকে টার্গেট করেন এবং তার অটোরিকশাটি ভাড়া করে কালাকুমা বাজারে নিয়ে যায়। পরে ওই বাজার থেকে সিগারেট ও দুই বোতল জুস কিনে কৌশলে একটি বোতলে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তা অটোরিকশা চালক মোশারফ হোসেনে খাইয়ে অজ্ঞান করে। পরে ওই চালক অজ্ঞান ও ঘুমিয়ে গেলে আলমগীর তাকে অটোরিকশার পিছনের সিটে বসিয়ে ঘাকপাড় সড়কের ফাঁকা স্থানে নিয়ে গিয়ে চালক মোশারফ হোসেনের গলায় থাকা গামছা তার গলায় পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ জমশেদ আলীর ধান ক্ষেতে ফেলে দিয়ে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। পরে ছিনতাইকৃত অটোরিকশাটি প্রথমে ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামে এক আত্মীয় বাড়িতে লুকিয়ে রেখে আসে। পরবর্তীতে কালাকুমা গ্রামে তার খালু মোঃ নুরুল ইসলামের সহায়তায় অটোরিকশার ৪টি ব্যাটারী ৩০ হাজার ৮০০ টাকায় বিক্রয় করে দেয়। এদিকে ঘটনাস্থল থেকে নিহত অটোরিকশা চালকের মৃতদেহ নালিতাবাড়ী থানার পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। সেই সাথে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান, এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ঘাতক আলমগীর হোসেন ও তার খালু মোঃ নুরুল ইসলামকে গ্রেফতার করে। পরে নিহত অটো চালক মোশার হোসেনের ছিনতাই হওয়া অটোরিকশা ও ৪টি ব্যাটারী বিক্রয়ের ৩০ হাজার ৮০০ টাকা থেকে ৮ হাজার টাকা উদ্ধার করেছে। এঘটনায় নালিতাবাড়ী থানায় ১৪ মার্চ একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। প্রেস ব্রিফিং শেষে ধৃতদের রোববার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

প্রেস ব্রিফিংকালে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, ডিআইও-১ জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুঁইয়া, শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি