শেরপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ রোববার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে শেরপুর জেলা কালেক্টরেট চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু এমপি।

পরে শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ্ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবা, সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য্য, শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ-আল-মাহমুদ, জেলা পরিষদ ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ জসিম উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.এস.এম নুরুল ইসলাম হিরো, সদর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মোখলেসুর রহমান আকন্দ, যুব উন্নয়ন অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরী ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, ডাক বিভাগ শেরপুরের পোস্ট মাস্টার খন্দকার মোঃ নূর কুতুবুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার ও সিনিয়র সহকারী পরিচালক সুলতানা লায়লা তাসনীম, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌঃ মোঃ আলী হোসেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) শেরপুর জেলা শাখার সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ, বাংলাদেশ যুব মহিলা লীগ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মনির উদ্দিন আহমেদ ও যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ইয়াকুবসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অপরদিকে একই দিন দুপুরে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি