শ্রীবরদী চাঞ্চল্যকর সড়ক দূর্ঘটনায় ঘাতক বাস ড্রাইভার আটক

 

শ্রীবরদী প্রতিনিধি শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া এলাকায় চাঞ্চল্যকর সড়ক দূর্ঘটনায় মো. হামিদুল্লাহ নিহত হয়। এ ঘটনায় ঘাতক বাস ড্রাইভার মমিনুলকে মঙ্গলবার(১২) মার্চ রাত সাড়ে ১২টার দিকে শেরপুর দিঘলদী এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকুত মমিনুল শেরপুর জেলার নন্দী বাজার এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, শ্রীবরদী উপজেলার বড় পোড়াগড় মধ্যপাড়া গ্রামের বাসিন্দা হামিদুল্লাহ ট্রলি গাড়ির হেলপার এবং মমিনুল মামনি পরিবহন (বাস গাড়ির) ড্রাইভার হিসেবে কাজ করতো। গেলো ২১ফেব্রুয়ারি সকালে ভিকটিম হামিদুল্লাহ ট্রলীতে কাঠ বোঝাই করে শ্রীবরদী থেকে শেরপুর যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রনহীন ও বেপরোয়াগতিতে ঢাকা হতে ছেড়ে আসা বকশীগঞ্জগামী বাস গাড়িটির চালক মো. মমিনুল নিয়স্ত্রন হারিয়ে ভিকটিমের ট্রলীর উপর উঠিয়ে দেয়। এতে গুরুতরভাবে আহত হয় হামিদুল্লাহ। এসময় পালিয়ে যায় বাস চালক মমিনুল।

স্থানীয়রা হামিদুল্লাহকে উদ্ধার করে শ্রীবরদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে নিহতের বড় ভাই মো. সারোয়ার হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। ঘটনার পরে থেকেই বাস চালক মমিনুল আত্মগোপনে ছিল।

এ ঘটনার বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী’র নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে মমিনুলকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃত মমিনুলকে উক্ত মামলায় শ্রীবরদী থানায় সোর্পদ করা হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি