শেরপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

 

শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নকলা উপজেলার পূর্ব চিথলিয়া গ্রামে ১১ মার্চ সোমবার সকাল ৮টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ তারা মিয়া (৪২) নামে এক মাদক কারবারিকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মোঃ তারা মিয়া শেরপুর জেলার নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া গ্রামের মোঃ আঃ খালেক এর ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে ১১ মার্চ সোমবার সকাল ৮টার দিকে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছিদ্দিকুর রহমানের নির্দেশনায় সহকারি উপ-পরিদর্শক মোঃ আবু ছোফিয়ান তরফদার, মাহবুব আলম, মোছাঃ উম্মে তাছনীমা সরকার, কং অনিকম মল্লিক, মোঃ আসাদুজ্জামান, মোঃ আনিছুর রহমান, আশরাফুল ইসলাম, রাশেদ মাহবুব সঙ্গীয় ফোর্স নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া গ্রামে অভিযান চালায়। এসময় মাদক কারবারি মোঃ তারা মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে পরিহিত সোয়েটারের পকেটের ভিতর থেকে প্লাস্টিকের কৌটায় পলিথিনে মোড়ানো ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছিদ্দিকুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক কারবারি মোঃ তারা মিয়াকে নকলা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি