শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক সেবীর কারাদণ্ড

 

শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর গ্রামে ৪ মার্চ সোমবার দুপুরে যৌথ অভিযান চালিয়ে হেরোইন সেবন কালে দুই মাদক সেবীকে গ্রেফতার করেছে।
ধৃত মাদক সেবীদ্বয়রা হলো- সদর উপজেলার কুলুরচর গ্রামের মোঃ তছির উদ্দিনের ছেলে মোঃ নজরুল ইসলাম (৪৩) ও একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে মোঃ মোবারক (২৭)।
এক গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আল মাসুদ সঙ্গীয় ফোর্সসহ সোমবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর গ্রামে মাদক বিরোদী অভিযান চালায়। এসময় নজরুল ইসলামের বসত বাড়িতে বসে হেরোইন সেবনকালে মাদক সেবী নজরুল ইসলামকে আটক করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন বিশ্বাস নজরুল ইসলামকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে একশত টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও অনাদায়ে আরো তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অপর দিকে মাদক সেবী মোঃ মোবারককে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএমএ মুনীব এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
পরে দণ্ডপ্রাপ্ত মাদক সেবী নজরুল ইসলাম ও মোঃ মোবারককে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি