শেরপুরে প্রবীণ সাংবাদিক ও কবি তালাত মাহমুদের জানাযা ও দাফন সম্পন্ন

 

শেরপুরে প্রবীণ সাংবাদিক, কলামিস্ট ও কবি তালাত মাহমুদ (৬৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাতে তিনি জেলা সদর হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা গ্রামের বাসিন্দা।
প্রয়াত তালাত মাহমুদ কবি সংঘ বাংলাদেশের সভাপতি, ঢাকা রিপোর্টের সহযোগী সম্পাদক, শেরপুর প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ছিলেন।
সোমবার বাদ জোহর শেরপুর শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে প্রথম ও নকলা উপজেলার বাছুর আলগা গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে প্রয়াত তালাত মাহমুদকে বাছুর আলগা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কবি ও সাংবাদিক তালাত মাহমুদের মৃত্যুতে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি