শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ২১ তম বার্ষিক সাধারণ সভা’২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভাতশালা এলাকায় অবস্থিত পবিস সদর দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য এবং বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু। সভায় সভাপতিত্ব করেন সমিতি বোর্ডের সভাপতি মো. আতিকুল আলম।

সভায় আরও বক্তব্য দেন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আলী হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ স ম নুরুল ইসলাম হিরু, উপপরিচালক (প্রশাসন) বাপবিবো মো. জিয়া সাইমুম, নির্বাহী প্রকৌশলী (এসওডি), বাপবিবো জামালপুর মো. শাহজালাল নির্ঝর, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রথম শ্রেণীর ঠিকাদার ও তরুণ সাংবাদিক মো. আমিনুল ইসলাম রাজু, সমিতির সহসভাপতি মো. এনায়েত হোসেন প্রমুখ।
সভার শুরুতে সমিতি বোর্ডের সভাপতি আতিকুল আলম সভার উদ্বোধন ঘোষণা করেন। পরে প্রধান অতিথি সংসদ সদস্য ছানুয়ার হোসেনকে ফুল দিয়ে শুভেচছা জানানো ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। তিনি সমিতি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ ও বৃক্ষ রোপণ করেন। সভায় উপপরিচালক বাপবিবো চেয়ারম্যান মহোদয়ের বাণী পড়ে শোনান এবং সভাপতি, কোষাধ্যক্ষ ও জেনারেল ম্যানেজার স্ব স্ব প্রতিবেদন পাঠ করেন।
সভায় প্রধান অতিথি সংসদ সদস্য ছানুয়ার হোসেন শেরপুর জেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সমিতি বোর্ড ও জেনারেল ম্যানেজারকে ধন্যবাদ জানান। তিনি সকলকে বিদ্যুৎ সাশ্রয়ী হতে এবং নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করতে অনুরোধ করেন।
বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে সমিতির গ্রাহক সদস্যবৃন্দের মধ্য থেকে নিয়মিত বিল পরিশোধকারী ও সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারকারী ৩১ জন গ্রাহককে পুরস্কার প্রদান ও সম্মাননা দেওয়া হয়। এছাড়াও রেজিষ্ট্রেশনকৃত উপস্থিত সদস্যদের মধ্যে লটারির মাধ্যমে ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।
সর্বশেষে সমিতির বোর্ড সভাকক্ষে উপপরিচালক, বাপবিবো জিয়া সাইমুমের সভাপতিত্বে এবং বাপবিবোর্ড এর অর্থনীতিবিদ সবুজ কুমার সাহার সহায়তায় সমিতি বোর্ডের নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাহী কমিটিতে সভাপতি পদে মোঃ আ: সামাদ, সহসভাপতি পদে মোঃ দিদারুল আলম, সচিব পদে মো: সুরুজ্জামান এবং কোষাধ্যক্ষ পদে ফারজানা শারমিন নির্বাচিত হন।
সভায় এলাকার পরিচালকবৃন্দ, পবিসের সকল কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ, সাবেক পরিচালকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি