আইন অমান্য করে এসএসসি কেন্দ্রে মোবাইল ব্যবহার করায় ৫ শিক্ষককে অব্যহতি

শ্রীবরদী প্রতিনিধি শেরপুর :
আইন অমান্য করে এস.এস.সি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার করার অপরাধে শেরপুরের শ্রীবরদীতে ৫ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। সেই সাথে তাদেরকে ২০২৪ ও ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যহতি প্রদানের সিদ্ধান্ত দেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইন্সটিটিউট কেন্দ্রে ওই ঘটনা ঘটে। তথ্যগুলো নিশ্চিত করেছেন ঐ কেন্দ্রের কেন্দ্র সচিব মো. সাইফুল ইসলাম।
ঐ কেন্দ্রের ট্যাগ অফিসার মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ বলেন, পরীক্ষার শুরুর কিছুক্ষণ পর শিক্ষকদের সার্চ করলে মোবাইল পাওয়া যায়। পরে বিষয়টি ইউএনও স্যারকে অবগত করি।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন বলেন, আইন অমান্য করে মোবাইল ব্যবহার করায় ৫ জন শিক্ষককে দুই বছরের জন্য এস.এস.সি পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যহতি দেওয়া হয়েছে। নকলমুক্ত ও শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা নিতে আমরা সর্বদা তৎপর রয়েছি।
অব্যহতি প্রাপ্ত শিক্ষকরা হলেন, খড়িয়া কাজির চর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রেজুয়ান কবির, সুলতান মাহমুদ, ভেলুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আতাহার আলী, ঝিনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আসাদ উজ্জজামান ও মো. মনিরুজ্জামান।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি