ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইগাতীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী একেএম ছামেদুল হকের গণসংযোগ

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় চালিয়ে যাচ্ছেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী একেএম ছামেদুল হক। ১৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার এলাকায় স্থানীয় তৃর্ণমূল নেতাকর্মী, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সাথে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। আর এ সুফল পাচ্ছে তৃর্ণমূল পর্যায়ের জনগন। গ্রামে গঞ্জে বসে মানুষ দেশ-বিদেশে ইন্টারনেট ও মোবাইল ফোনে যোগাযোগ করছে। কৃষিবান্ধব সরকার কৃষিতে রেকর্ড পরিমান ভতুর্কি দিয়েছে এতে কৃষকরা লাভবান হয়েছে। আমি ঝিনাইগাতী উপজেলাবাসীর সেবা করতে চাই। এজন্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি প্রার্থীতা ঘোষণা দিয়েছি। আশা করি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, সমর্থন দিবেন ও ভোট প্রার্থনা করছি। ওই সময় উপস্থিত ছিলেন, তিনানি বাজারের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল সামাদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোখলেসুর রহমান, হাতীবান্দা ও মালিঝিকান্দা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল বাক্কি বাদল, ইউপি সদস্য আল আমিন, সাবেক ইউপি সদস্য বিশিষ্ট সমাজসেবক সোহেল রানা, আমিরুল ইসলাম, মুনসুর আলী, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর, জাসদ নেতা মিজানুর রহমান, রফিকুল ইসলাম মান্নানসহ অন্যান্যরা। উল্লেখ্য, তৃর্ণমূলের নেতৃবৃন্দরা ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে একেএম ছামেদুল হককে দেখতে চায়, এ ধরণের মতামত গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় চলাকালে উঠে আসে। গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় শেষে একেএম ছামেদুল হক সন্ধ্যার পর তিনানী বাজারের মিজান রাইস মিলের খোলায় এলাকাবাসীর সাথে আলোচনায় মিলিত হন। ওই সময় এলাকার বিপুল পরিমাণ লোকজন উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান