ঝিনাইগাতীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। ওইসময় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য ও কমিটির প্রধান উপদেষ্টা এডিএম শহিদুল ইসলাম সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, উপজেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবির, অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেমসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সেইসাথে তিনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও তিনি সভায় সিএনজি ও অটো রিক্সার অবৈধ চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কঠোর নির্দেশনা দেন। সেইসাথে মাদকের বিস্তার রোধ ও অবৈধ বালু, পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কার্যকর গ্রহণে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, পিআইও মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন, হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, ঝিনাইগাতী দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার হযরত আলী, বিজিবির প্রতিনিধি জুলফিকার আলী প্রমুখ।

সভায় ৭ ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন। সভা শুরুর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া নব নির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।

এছাড়াও স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, এলজিইডি প্রাণী সম্পদ ও ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় নব নির্বাচিত সংসদ সদস্যকে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান