শ্রীবরদী- ঝিনাইগাতীতে চাঁদাবাজি বন্ধ ঘোষণা করলেন নবনির্বাচিত এমপি শহিদুল ইসলাম

 

শ্রীবরদী প্রতিনিধি শেরপুর: শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম বলেছেন, শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলার অটো-সিএনজি চালকদের কাছে যে চাঁদা আদায় করা হয়; কাল থেকে ঝিনাইগাতী উপজেলার সিএনজি-অটোচালকদের আর চাঁদা দিতে হবে না। ঝিনাইগাতী এখনও পৌরসভা হয়নি। এখানে আবার কীসের চাঁদা।

বুধবার (১৭ জানুয়ারি) ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকূড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শ্রীবরদীতে রাস্তায় চাঁদাবাজি বন্ধনের নির্দেশ দিয়েছেন মঙ্গলবার (১৬ জানুয়ারি) উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ওই নির্দেশনা দেন। উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিএম শহিদুল ইসলাম এমপি।
এসময় শহিদুল ইসলাম আরও বলেন, আমি এমপি হিসেবে এপিএস নিব না। কারণ এপিএসরাই সকল জনপ্রতিনিধিদের ডুবায়। আপনারা শুধু আমাকে সহযোগিতা করে যাবেন, আমি আপনাদের সহযোগিতা নিয়েই এমপিগিরি করতে চাই।

বিরোধী দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই এমপি বলেন, আপনারা অযথা অন্যায় না করলে কেউ আপনাদের সঙ্গে অসাদাচরণ করবে না। আমি দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন করতে চাই। আপনারাও আমাদের সহযোগিতা করবেন। আমরা এক সঙ্গে মিলে এলাকার উন্নয়ন করবো এবং আগামী নির্বাচনে আবার আলাদা হয়ে নির্বাচন করবো। জনগণ যাদের চাইবে তারাই আবার জনপ্রতিনিধি হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, উপজেলার কয়েকশ সিএনজিচালিত অটোরিকশা, অটোরিকশা থেকে চাঁদা (জিপি) আদায় বন্ধের ঘোষণায় চালক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে আসে। তারা বলেন, চাঁদা দিতে দিতে আমরা অতিষ্ট হয়ে গিয়েছিলাম। গেল সপ্তাহে চাঁদা নিয়ে মারামারিও হয়েছে।

উল্লেখ্য, এডিএম শহিদুল ইসলাম প্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরে উপজেলা চেয়ারম্যান এরপর এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয় পান। এ আসনে (শ্রীবরদী- ঝিনাইগাতী) সংসদীয় এলাকা থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে বিপুল ভোটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা আলহাজ্ব ওয়ারেছ নাঈমকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এডিএম শহিদুল ইসলাম।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি