নালিতাবাড়ীর বারমারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

 

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে নালিতাবড়ী উপজেলার বারমারীর গারো পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণ ও বারমারী খ্রিস্টধর্মপল্লীর সেন্ট রাফেলস্ অরফানেজ হোস্টেল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার ( ১৭ জানুয়ারি) বিকেল ৫ টায় বারমারীর সেন্ট লিও স্কুলের হল রুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার, শেরপুর মহোদয়ের পক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের মাঝে ১০০টি শীতবস্ত্র কম্বল ও পরে বারমারী খ্রিস্টধর্মপল্লীর সেন্ট রাফেলস্ অরফানেজ হোস্টেলের শিক্ষার্থীদের জন্য ৭০ টি শীতবস্ত্র কম্বল সহ মোট ১৭০ টি কম্বল বিতরণ করা হয়।

এসময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল আলম ভূঁইয়া, বারমারী ধর্মপল্লী’র ফাদার তরুণ বনোয়ারী, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও প্যারিস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান লিটন ডেবিট, ক্লডিয়া নকরেক কেয়া সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিট অফিসার ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশে চলমান শৈত্যপ্রবাহে ভারত সীমান্তবর্তী বারমারী গারো পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিম্ন আয়ের শীতার্ত জনসাধারণের মাঝে উষ্ণতার ছোঁয়া ছড়িয়ে দিতে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতা থেকে আজ এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি