গ্রামীণ ব্যাংক শেরপুর যোনের উদ্যোগে সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে কম্বল বিতরণ

 

গ্রামীণ ব্যাংক, প্রধান কার্যালয়ের ঘোষিত কর্মসূচি এবং গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনা মোতাবেক সারাদেশে গ্রামীণ ব্যাংকের সকল সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হবে। সে মতে ১৬ জানুয়ারি মঙ্গলবার গ্রামীণ ব্যাংক শেরপুর যোনের, হালুয়াঘাট এরিয়ার হালুয়াঘাট সদর শাখা এবং ধারা হালুয়াঘাট শাখার ৫ জন করে মোট ১০ জন সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন, শেরপুর যোনের যোনাল ম্যানেজার মো:এমদাদুল হক। এ সময় সাথে ছিলেন যোনাল অফিস অবলোকন কর্মকর্তা ইসমাইল হোসেন, হালুয়াঘাট এরিয়ার এরিয়া ম্যানেজার সহ উভয় শাখার শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এ সময় যোনাল ম্যানেজার বলেন, শেরপুর যোনের ০৬টি এরিয়ার ৬২ টি শাখায় মোট সংগ্রামী(ভিক্ষুক) সদস্য সংখ্যা ২০৩৯ জন। এ বছর ২০৩৯ জন সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝেই কম্বল বিতরণ করার পরিকল্পনা নেয়া হয়েছে। আজ হালুয়াঘাট এরিয়ার হালুয়াঘাট সদর শাখায় ০৫ জন এবং ধারা হালুয়াঘাট শাখায় ০৫ জন সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে (শীতবস্ত্র) কম্বল বিতরণ করার মাধ্যমে উক্ত কর্মসূচির শুভ উদ্ভোধন করা হলো। পর্যায়ক্রমে ২০৩৯ জন সংগ্রামী (ভিক্ষুক) সদস্য সকলের মাঝেই এ কম্বল বিতরণ করা হবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি