ময়মনসিংহ-৩ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী পপি

 

ব্যালট ছিনতাইয়ের ঘটনায় স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি।

এ নিয়ে জাতীয় সংসদে আওয়ামী লীগের সদস্যদের সংখ্যা দাঁড়াল ২২৩ জন।

প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ভোটের ব্যবধান ওই কেন্দ্রের মোট ভোটের চেয়ে কম হওয়ায় আসনটির ফলাফল স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

স্থগিত হওয়া কেন্দ্রে ১ হাজার ২৯৫ ভোট পেয়েছেন নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৩৫৫ ভোট।

গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকাল ৪টা পর্যন্ত।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় একটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোটগ্রহণ বাতিল করে ইসি। গৌরিপুরের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় নামে ওই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন।

এর মধ্যে নিলুফার আনজুম পপি পেয়েছেন ১ হাজার ২৯৫ ভোট। আগে ময়মনসিংহ-৩ আসনে মোট ৯২টি কেন্দ্রে পেয়েছিলেন ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে আগে পেয়েছিলেন ৫২ হাজার ২১১ ভোট। আর আজ পেয়েছেন ৩৫৫ ভোট।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার জুবায়দুল আলম

    নিজস্ব প্রতিনিধি:  বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার (ওসি) মোঃ জুবায়দুল আলম। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার…

    Share on Social Media

    জামালপুর জেলা বিএনপির সম্মেলনে শামীমকে সভাপতি ও মামুনকে সাধারণ সম্পাদক ঘোষনা 

      দীর্ঘ ৯ বছর পর জামালপুর জেলা বিএনপির সম্মেলন কে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট শনিবার সকাল ১১টায় শহরের বেলটিয়া লুইজ ভিলেজ এর পশ্চিম পাশে অনুষ্ঠিত…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি