শেরপুর জেলা পুলিশ তৃতীয়বারের মতো ময়মনসিংহ রেঞ্জের “শ্রেষ্ঠ জেলা” নির্বাচিত

 

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম-বার মহোদয় সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের নভেম্বর ২০২৩ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।

সভায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে ময়মনসিংহ রেঞ্জের সকল জেলাসমূহের মধ্যে নভেম্বর/২০২৩ খ্রিঃ মাসে সামগ্রিক কর্ম মূল্যায়নে ”শ্রেষ্ঠ জেলা” ক্যাটাগরিতে শেরপুর জেলা পুলিশ পুরস্কার লাভ করেছে।

শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ পর টানা তৃতীয়বারের মতো শেরপুর শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হওয়ায় শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবাকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।

এছাড়াও পুলিশ সুপারকে ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ওসি ডিবি আবুল কালাম আজাদ প্রমুখ ।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক প্রদত্ত এই
পুরস্কার শেরপুর জেলা পুলিশের সকল সদস্যকে আরও উজ্জীবিত ও কর্মচঞ্চল করে তুলবে বলে পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা মহোদয়
দৃঢ় বিশ্বাস করেন এবং জেলার প্রতিটি পুলিশ সদস্য পেশাদারিত্ব বজায় রেখে দলগত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে এই সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে বদ্ধ পরিকর বলো আশাবাদ ব্যক্ত করেছেন।

সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি