শেরপুরের ঝিনাইগাতীতে কলেজের পরিত্যক্ত ভবন থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

শেরপুরের ঝিনাইগাতী আলহাজ্ব শফি উদ্দিন আহমেদ কলেজের পরিত্যক্ত ভবন থেকে মজনু মিয়া(৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই কলেজের পরিত্যক্ত বিজ্ঞান ভবনের ৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মজনু মিয়া উপজেলার বন্দভাটপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে ঝিনাইগাতী আলহাজ্ব শফি উদ্দিন আহমেদ কলেজের পরিত্যক্ত ভবনের পাশ দিয়ে পথচারিরা যাওয়ার পথে ব্যাপক দুর্গন্ধ পেয়ে পরিত্যক্ত কক্ষের ভিতরে উকি দিয়ে ফাঁসিতে ঝুলে থাকা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম এর নেতৃত্বে একদল পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে। মজনু মিয়া পেশা একজন অটো চালক ছিল। দীর্ঘদিন আগে তার প্রথম স্ত্রী মারা গেলে পরবর্তীতে দ্বিতীয় আরেকটি বিবাহ করলেও সেটিরও বিচ্ছেদ হয়। তার নেই কোন সন্তানাদিও। প্রায় দুই মাস আগে ঢাকায় চলে যায় মজনু। কবে কখন সে বাড়ীতে এসেছে জানেনা তার পরিবারের কেউ। ধারণা করা হচ্ছে, সবার অজান্তে ঢাকা থেকে এসে ২/৩ আগে কলেজের ওই পরিত্যক্ত ভবনে আত্মহত্যা করতে পারে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, নিহতের লাশ উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্যে শেরপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা?

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত

    শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত