শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

শেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত। ১১ ডিসেম্বর সোমবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের হলরুমে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ওইসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকতা মিজাবে রহমত সদর উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একইসাথে সদর উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও সাবিহা জামান শাপলা, বর্তমান সহ-সভাপতি আছাদুজ্জামান মোরাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, বর্তমান দপ্তর সম্পাদক মারুফুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন আলিম, প্রচার সম্পাদক তপু সরকার হারুন, সিনিয়র সাংবাদিক রফিক মজিদ প্রমুখ।

ওইসময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলিসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত ৭ ডিসেম্বর শেরপুর সদরে যোগদান করেন। তিনি বিসিএস ৩৩তম ব্যাচে প্রশাসন ক্যাডারে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সাতক্ষীরার আশাশুনি উপজেলায়, এনডিসি হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
মিজাবে রহমত শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডের সাসেক্সে মাস্টার্স করেছেন। তিনি ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি