শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন ও প্রকল্প উদ্বোধন করলেন ডিসি

শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, বঙ্গবন্ধু চত্বর ও আনসার ক্যাম্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও ১৬ জন অসহায় পরিবারের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করেছেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

জেলা প্রশাসক সাহেলা আক্তার শেরপুর জেলায় যোগদানের পর ৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টায় তিনি উপজেলা কার্যালয়ে পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

পরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন ও কর্মরত কমচারী এবং বিভিন্ন কার্যক্রম খোঁজ খবর নেন। উপজেলা কার্যালয় পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাহেলা আক্তার বঙ্গবন্ধু চত্বর ও সদর উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের আবাসন আনসার ক্যাম্প উদ্বোধন করেন। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১৬ জন অসহায় পরিবারের মাঝে প্রত্যেককে এক বান্ডেল ঢেউটিন ও তিন হাজার টাকা করে ওইসব অসহায় মানুষের হাতে চেক বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা ভূমি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ খবিরুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আকরাম হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. হামিদুর রহমান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিআরডিবি কর্মকর্তা শবনম মুস্তারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি