ঝিনাইগাতীতে ব্যাটারিচালিত ইজিবাইক ডাকাত চক্রের ৫জন গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাটারিচালিত ইজিবাইক ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ এপ্রিল মঙ্গলবার রাতে উপজেলা সদরের ব্রিজপাড় এলাকা। থেকে স্থানীয়দের সহায়তায় তাদের গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার দড়িকালিনগর এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. আলম মিয়া (৩২), মো. আজগর আলীর ছেলে রজব আলী (২৫), মো. মজিবর রহমানের ছেলে মো. সুমন মিয়া (১৮), কোনাগাঁও গ্রামের মো. সমজ উদ্দিনের ছেলে মোঃ মাহফুজ (২৩) ও মো. হারুন মিয়ার ছেলে মো. আকাশ (১৬)। ওই ঘটনায় নালিতাবাড়ী উপজেলার পূর্ব দোহালিয়া গ্রামের আজমত আলীর ছেলে সাহাজ উদ্দিন শাহাদাত বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করেছেন।

 

বুধবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওইসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো. সোহেল মাহমুদ পিপিএম।

 

তিনি জানান, ধৃত আসামিগণ মঙ্গলবার রাত ১১টার দিকে ইজিবাইক চালক শাহাদাতের গাড়ি ভাড়া করে নালিতাবাড়ী থানাধীন গড়কান্দা অটোষ্ট্যান্ড হতে তিনানী বাজারে আসবে বলে ইজিবাইকে যাত্রীবেশে উঠে।

 

পরে তারা ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারের কাছাকাছি আসলে যাত্রীবেশী ডাকাতরা ইজিবাইক চালককে বনগাঁও বাজারে যেতে বলে। তাদের কথামতো চালক শাহাদাত যাত্রীদের বনগাঁও বাজারে নিয়ে গেলে তারা তাদেরকে হলদীবাটা চৌরাস্তা এলাকায় নামিয়ে দিয়ে আসতে বলে। তখন চালক শাহাদাত হলদীবাটা চৌরাস্তায় যেতে অপারগতা প্রকাশ করলে ডাকাতরা বলে, এত রাতে যাওয়ার মত আর কোন গাড়ি নেই এবং তাদের কাছে ভাংতি টাকাও নেই। তাদেরকে হলদীবাটা চৌরাস্তা এলাকায় নিয়ে গেলে সেখানে ৫শ টাকার নোট ভাঙ্গিয়ে গাড়ির ভাড়া দেয়া যাবে।

 

তাদের অনুরোধে চালক শাহাদাত ডাকাতদেরকে হলদীবাটা চৌরাস্তা এবং সেখান থেকে ঝিনাইগাতী বাজারের ব্রিজপাড় মোড়ে নিয়ে যায়। কিন্তু এরপর ডাকাতদল ইজিবাইক চালককে পাগলারমুখ এলাকায় নামিয়ে দিতে বলে।

 

তাদের এমন ঘুরাঘুরির বিষয়ে শাহাদাতের সন্দেহ হলে গাড়ির চার্জ নেই বলে অন্য কোথাও যেতে অস্বীকৃতি জানালে চালক শাহাদাতের সাথে তর্কাতর্কি শুরু করে ডাকাত দলের সদস্যরা। তর্কাতর্কি শুনে বাজারের স্থানীয় লোকজন এগিয়ে যায় এবং তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা এলোমেলো কথাবার্তা বলতে থাকে।

 

ডাকাতদের কথাবার্তায় গড়মিল পাওয়ায়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন ঝিনাইগাতী থানা পুলিশকে অবগত করলে রাত্রিকালীন হাইওয়ে ডিউটি অফিসার এস.আই মো. তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ডাকাতদের দেহ তল্লাশী করে ডাকাতদলের সদস্যদের পকেট থেকে ব্লেডযুক্ত ২টি খুর, ১টি পেপার কাটার চাকু ও স্কচটেপ পাওয়া যায়।

 

তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ডাকাতরা জানায়, ইজিবাইকটি ডাকাতির মাধ্যমে ছিনিয়ে নেওয়ার জন্যই তারা একত্রে সমবেত হয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে গাড়িটি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করে নিরিবিলি জায়গার সন্ধান করার প্রস্তুতি নিয়েছিল।

 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, কিছুদিন আগে

 

নালিতাবাড়ী থানায় জেলা পুলিশের উদ্যোগে সিএনজি, ইজিবাইক ও অটোরিক্সাচালকদের নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছিল। সেদিন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম চালকদের সতর্কভাবে রাতে গাড়ি চালানোর জন্য নানা ধরনের পরামর্শ দেন। ওই সভায় এই মামলার বাদীও উপস্থিত ছিলেন। জেলা পুলিশের পরামর্শ মেনে সতর্কতার সাথে গাড়ি চালালে চুরি ও ছিনতাই থেকে গাড়িচালকরা রক্ষা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি