নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভগ্নিপতি-শ্যালক নিহত

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফাজ্জল হোসেন (৫০) ও খোকা মিয়া (৪০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা পরস্পর সম্পর্কে শালা ও দুলাভাই ছিলেন। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার গনপদ্দী ইউনিয়নের আদমপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। খোকা মিয়া আদমপুর পশ্চিমপাড়া এলাকার মিরাজ আলীর ছেলে এবং তারা চাচাতো দুলাভাই তোফাজ্জল হোসেন একই এলাকার মৃত হাবিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বৈদ্যুতিক মোটর দিয়ে খোকা মিয়া তার নবনির্মিত ঘরের দেয়ালে পানি দেওয়ার পরে মোটরটি খুলার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। এমতাবস্থায় তার চাচাতো বোন জামাই তোফাজ্জল হোসেন তার শালকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মামুনুর রশিদ তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া রোববার দুপুরে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতদের লাশ আদমপুর পশ্চিমপাড়া এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    নকলায় ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিনিধি : শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ইটভাটার মালিককে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার…

    Share on Social Media

    শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের নকলা উপজেলায় বিজয় দিবসে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী (৭) নামে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি