চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক-১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ সোহাগ (২১) নামে এক যুবকে আটক করেছে র‌্যাব। আটক সোহাগ পাবনা জেলার ঈশ্বরদী থানার দরি নাড়িচা গ্রামের মৃত মাইনের ছেলে।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার বুলনপুর মালপুকুরস্থ এলাকায় চেকপোস্ট বসানো হয়।

এসময় একটি অটোরিকশা তল্লাশীকালে একজন যাত্রী অস্বাভাবিক আচরণ শুরু করে। পরবর্তীতে ওই যাত্রীর দেহতল্লাশি কালে ০১টি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন ০৫ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া যায়। পরে সোহাগ নামে ওই অটোযাত্রীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া সোগাগ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করে সে পাবনা নিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার জুবায়দুল আলম

    নিজস্ব প্রতিনিধি:  বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার (ওসি) মোঃ জুবায়দুল আলম। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হারুন অর রশিদ দুদু : ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি