ঝিনাইগাতীতে শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

 

শেরপুরের ঝিনাইগাতীতে শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ও ধর্ষক জাকির হোসেনকে ১৯ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব। ২২ নভেম্বর বুধবার ভোরে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪।

ধর্ষক জাকির হোসেন ঝিনাইগাতী উপজেলার নলকুড়া গ্রামের মো. আবেদ আলীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া গ্রামের ৬ বছরের শিশুকে জাকির হোসেন ভেটের ফুল দেখানোর কথা বলে বিগত ২০০৪ সালের ২৬ নভেম্বর বাড়ীর পশ্চিম পাশে মহারশি নদীর ধারের একটি ঝোপ ঝারের ভিতর নিয়ে যায়। এসময় ওই ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি আত্মচিৎকার করতে থাকলে তার মা ও স্থানীয় লোকজন এগিয়ে যায়। এসময় ধর্ষক মো. জাকির হোসেন ভিকটিমকে রেখে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়া যায়।

স্থানীয় লোকজন ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শিশুটির বাবা ঝিনাইগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(১)ধারায় একটি ধর্ষণ মামলা রুজু করেন। মামলার তদন্তকারী অফিসার মামলা সুষ্ঠু তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

শেরপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ ট্রাইব্যুনাল আদালত-২ বিগত ২০০৯ সালের ৮ আগস্ট আসামী মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতে অনুপস্থিতিতে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। জাকির হোসেন ঘটনার পর থেকেই পলাতক ছিল।

পরে র‌্যাব-১৪ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ জাকির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব-১৪ জামালপুরের কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান ২২ নভেম্বর দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জাকির হোসেনকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার